অবৈধ অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠাতে শুরু করেছে গ্রিস

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৭:৫১
গ্রিস থেকে অভিবাসীবাহী প্রথম নৌকা তুরস্কে এসে পৌঁছেছে। এর মধ্য দিয়ে ইউরোপ থেকে অবৈধ অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠানো শুরু হল। এর আগে ইউরোপে অভিবাসীদের চাপ কমাতে তুরস্কের সঙ্গে চুক্তি করে ইউরোপীয় ইউনিয়ন।
 
গ্রিসের লেসবস দ্বীপ থেকে ফেরত পাঠানো প্রথম ১৩৬ জন সোমবার তুরস্কের পশ্চিম উপকূলে গিয়া পৌঁছে। এরা বেশিরভাগই পাকিস্তানি।
 
তুরস্কের সঙ্গে চুক্তি অনুযায়ী যত জনকে ফেরত পাঠানো হবে তার বদলে ঠিক ততজন বৈধভাবে আবেদনকারী সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়া হবে। এর অংশ হিসেবে তুরস্ক থেকে প্রথম দফায় ১৬ জন সিরীয় শরণার্থী জার্মানিতে আশ্রয় পাবে। সেইসঙ্গে তুরস্ককে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইইউ।
 
তবে গ্রিস যাদেরকে ফেরত পাঠাচ্ছে এদের মধ্যে সিরিয়ার কোন নাগরিক নেই। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মরক্কোর নাগরিকদের প্রথম দফায় ফেরত তুরস্কে ফেরত আসতে হবে।