তামিমকে পুরস্কার ঘোষণা পেশোয়ার জালমির

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৮:০৪
 
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে ৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছেন পেশোয়ার জালমি। সোমবার নিজের টুইটার একাউন্টের মাধ্যমে এই ঘোষণা দেন দলটির মালিক জাভেদ আফ্রিদি।
 
পাকিস্তান সুপার লিগে পেশোয়ারের হয়েই খেলেছেন তামিম। জাভেদ আফ্রিদি টুইটারে লিখেছেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান করায় পেশোয়ার জালমির খেলোয়াড় তামিমকে ৫ হাজার মার্কিন ডলার পুরস্কারের ঘোষণা দিচ্ছি।'
 
 
নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে বিষয়টি স্বীকার করেছেন তামিম নিজেও।।তিনি লেখেন, 'আপনার বদন্যতা এবং প্রশংসায় সম্মানিতবোধ করছি। সবাই অর্জনের সম্মান দেয় না। আপনার সঙ্গে থাকতে পেরে আনন্দিত।'
টুর্নামেন্টে ৬ ইনিংস ব্যাট করে সর্বোচ্চ ২৯৫ রান করেন তামিম। এছাড়া ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও(১০৩) তার। নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানে অপরাজিত ছিলেন তামিম। এছাড়া পিএসএলে পেশোয়ার জালমির হয়ে ৬ ম্যাচে তামিম রান ২৬৭ রান।