পাকিস্তানের নতুন অধিনায়ক সরফরাজ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৭:১৮
পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কের পদ ছেড়েছেন শহীদ আফ্রিদি। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে মনোনীত হলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। দলটির ওয়ানডে ফরম্যাটের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
 
সম্প্রতি এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাজে পারফরম্যান্সের সমালোচনায় নেতৃত্ব থেকে সরে দাঁড়ান আফ্রিদি। দেশটির ক্রিকেট-নীতিনির্ধারকরা তদন্ত কমিটি (ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি) গঠন করে আফ্রিদিকে অধিনায়কের আসন থেকে সরিয়ে দিতে বোর্ডের কাছে সুপারিশ করে।
 
এর আগে দলের কোচ ওয়াকার ইউনুস ও ম্যানেজার ইন্তিখাব আলম তাদের রিপোর্টে আফ্রিদির প্রসঙ্গে অভিযোগ করার পর আফ্রিদি এমন ঘোষণা দেন।