পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এজন্য দলটির সদ্য সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি দেশটির ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় আফ্রিদি পিসিবিকে ধন্যবাদ দেন। এছাড়া নতুন অধিনায়ক সরফরাজের প্রশংসা করেন তিনি। তাকে অধিনায়ক করায় খুশি হয়েছেনে এই লেগ স্পিনার। একইসঙ্গে এমন সাহসী ও আত্মবিশ্বাসী সিদ্ধান্তের জন্য পিসিবির প্রশংসা করতে ভুল করেননি এই অলরাউন্ডার।
তিনি বলেন, ‘সরফরাজ একজন সাহসী খেলোয়াড়। দলের প্রতি তার রয়েছে চরম দায়িত্ববোধ। নেতৃত্ব দেয়ার সব গুণ তার মধ্যে রয়েছে।’
