৩৫ বছরে ৪ গুণ বেড়েছে ডায়াবেটিস রোগীর সংখ্যা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৮:২২
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ১৯৮০ সালের তুলনায় ২০১৪ সাল নাগাদ প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা চার গুণ বৃদ্ধি পেয়ে ৪২ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে। রোগটি নিয়ে বুধবার প্রথম বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। 
 
ডব্লিউএইচও জানায়, ২০১৪ সালে বিশ্বব্যাপী আনুমানিক ৪২ কোটি ২০ লাখ প্রাপ্ত বয়স্ক মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছেন। ১৯৮০ সালে এই সংখ্যা ছিল মাত্র ১০ কোটি ৮০ লাখ।
 
প্রতিবছর বিশ্বব্যাপী ৩৭ লাখ মানুষের মৃত্যুর পেছনে অপ্রতিরোধ্য গতিতে ছড়িয়ে পড়া এই রোগকে দায়ী করা হচ্ছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী পৃথিবীতে এখন প্রতি ১১ জন প্রাপ্তবয়স্কের মধ্যে এক জন ডায়াবেটিসে ভুগছেন।
 
 
সংস্থাটি সতর্ক করে বলেছে, 'বিশ্বব্যাপী মানুষের খাদ্যাভ্যাস ও জীবনযাত্রা পরিবর্তন হয়ে যাওয়ায়' রোগটির প্রকোপ বাড়ছে। সূত্র: বিবিসি