শ্রীলঙ্কায় পাঁচবছর পর অস্ট্রেলিয়ার টেস্ট

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৮:৩০
পাঁচবছর পর শ্রীলঙ্কা সফরে আসছে অস্ট্রেলিয়া। চলতি বছরের জুলাইয়ের শেষদিকে দেড় মাসের এই সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবে অজিরা।এর আগে ২০১১ সালের পর লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলছিল দলটি।
 
বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) শ্রীলঙ্কা সফরের সময়সূচি ঘোষণা করে। ২০১১ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচ টেস্ট সিরিজ ১-০ তে জিতেছিল অস্ট্রেলিয়া।
 
অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু ২৬ জুলাই পাল্লেকেলে। আগস্টের ৪ তারিখে গলে হবে দ্বিতীয় টেস্ট। এছাড়া তৃতীয় ও শেষ টেস্টটি হবে ১৩ আগস্ট কলম্বোতে। এরপরেই মাঠে গড়াবে দুই দলের ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ।
 
দুই দলের প্রথম ওয়ানডে শুরু হবে ২১ আগস্ট কলম্বোতে। এরপর একই মাঠে ২৪ আগস্ট দ্বিতীয় ওয়ানডে হবে। তৃতীয় ও চতুর্থ ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৮ আগস্ট ডাম্বুলাতে। আর শেষ একদিনের ম্যাচটি হবে ৩১ আগস্ট ক্যান্ডিতে। এরপরেই  ৬ সেপ্টেম্বর শুরু হবে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ।