সিম নিবন্ধন করলেন সাকিব-শিশির

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৫:২৩
 
সম্প্রতি বাংলালিক সিম নিবন্ধন করেছেন সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। বাংলালিংকের গুলশান কাস্টমন কেয়ার সেন্টারে তাদের ব্যবহৃত নম্বর বায়োমেট্রিক সিম রি-ভেরিফিকেশন করেছেন।
 
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটরের ব্রান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। আগামী দুই বছর তারা বাংলালিংকের হয়ে প্রতিনিধিত্ব করবেন। 
 
বর্তমানে বাংলালিংকের তিন কোটি ২০ লাখের বেশি গ্রাহক রয়েছে।