শ্রীনগরে এনআইটি ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে জম্মুতে বন্ধ পালন করেছে শিক্ষার্থীরা। সদ্য সমাপ্ত ওয়ার্লড টি টোয়েন্টির সেমি ফাইনাল ম্যাচের পর সেখানকার এনআইটি ছাত্রদের ওপর লাঠিচার্জ করেছিল পুলিশ।
ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের পরাজয়ে সেখানে অনেক ছাত্র উল্লাশ প্রকাশ করেন। এতে ছাত্রদের নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর এক পর্যায়ে ছাত্রদের লাঠিচার্জ করে পুলিশ।
জেকেএনএফ, জেপিপিএফ এবং শ্রীরামসহ বিভিন্ন সংগঠন এই বনধের ডাক দেয়। জম্মু প্রদেশের জেপিপিএফ’র প্রেসিডেন্ট এমএস কেটোচ বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের এই ন্যক্কারজনক আচরণের প্রতিবাদে আমরা সর্বসম্মতভাবে এই বনধের ডাক দিয়েছি। তিনি বলেন, ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের ওপর যেভাবে লাঠিচার্জ করা হয়েছে তা কখনো সভ্য সমাজের আচরণ হতে পারে না। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আহবান জানান। সূত্র: এনডিটিভি
