বিশ্বের বিকাশমান স্মার্টফোনের বাজারে জনপ্রিয় এক নাম শাওমি। স্মার্ট-টেলিভিশনের বাজারেও নিজেদের উপস্থিতির জানান দিয়েছে চীনা এই প্রতিষ্ঠান। ল্যাপটপ-নোটবুকের বাজারেও প্রবেশ করতে যাচ্ছে সাশ্রয়ী দামের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। তবে এর আগে প্রতিষ্ঠানটি স্মার্টওয়াচের বাজারে প্রবেশ করছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রথমবারের মতো স্মার্টওয়াচ নিয়ে বাজারে আসতে যাচ্ছে শাওমি। সূত্র- গিজমো চায়না।
শাওমির জন্য স্মার্টওয়াচ তৈরি করেছে হুয়ামি টেকনোলজি। আর এ খবর দিয়েছেন হুয়ামি টেকনোলজির প্রধান নির্বাহী ওয়াং।
ওয়াং শাওমির প্রথম স্মার্টওয়াচের স্পেসিফিকেশন বা দামের ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি। তবে এতে বড় আকারের স্ক্রিন এবং বেশকিছু স্বাস্থ্য সম্পর্কিত অ্যাপস থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
ওয়াং এটাও জানিয়েছেন যে, শুধু স্মার্টওয়াচ নয়, সাথে উজ্জ্বল ডিসপ্লের নতুন মি ব্যান্ড-ও বাজারে আনতে পারে শাওমি।
