বাংলাদেশ সফরে আগ্রহী ক্যারিবীয়রা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৮:১১
সম্প্রতি টি-টোয়েন্টি শিরোপা জেতা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে খেলার আগ্রহ প্রকাশ করেছে। টাইগারদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রস্তাব পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)।
 
আগামী দুই মাসের (এপ্রিল-মে) মধ্যে যে কোনও সময় বাংলাদেশে টেস্ট দল পাঠাতে আগ্রহী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে টেস্টের সঙ্গে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলার বিষয়টিও বিবেচনা করছে বিসিবি।
 
ওয়েস্ট ইন্ডিজের প্রস্তাবটিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে বিসিবি। আগস্টে ভারত সফরে যাবে বাংলাদেশ। ওই সফরে ভারতের সঙ্গে টেস্ট খেলবেন টাইগাররা। বিসিবি মনে করছে ভারত সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলে নিজেদেরকে ঝালিয়ে নিতে পারবেন ক্রিকেটাররা।