শিবগঞ্জে বিরল প্রজাতির দুটি লক্ষ্মী পেঁচা উদ্ধার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ২২:০৯
শিবগঞ্জে বিরল প্রজাতির দুটি লক্ষ্মী পেঁচার ছানা উদ্ধার করা হয়েছে।
 
শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন এলাকার হরিনগর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে থেকে ছানা দুটি উদ্ধার করা হয়।
 
হরিপুর উ্চ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সাংবাদিক  জালাল উদ্দিন জানান, শনিবার সকাল ৯টার দিকে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের সামনে বিরল প্রজাতির লক্ষ্মী পেঁচার ছানা দেখতে পেয়ে  প্রধান শিক্ষককে খবর দেয়। আমরা কেউ এ ধরনের এ প্রজাতির পেঁচা কখনো দেখিনি। এ ব্যাপারে বিদ্যালয়ের পক্ষে থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফাজ উদ্দিনকে বিষয়টি জানানো হলে তিনি বন বিভাগকে জানান। কিন্তু দুপুরে এ সংবাদ লেখা পর্যন্ত বন বিভাগ লক্ষ্মী পেঁচার ছানা উদ্ধারের কোন ব্যবস্থা করেনি।