নতুন একটি ফিচার আনতে যাচ্ছে ফেসবুক। এর মাধ্যমে সামাজিক যোগাযোগের এই মাধ্যমেই মিলবে আবহাওয়ার পূর্বাভাস।
বর্তমানে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে ফিচারটি চালু করা হয়েছে। শিগগিরই তা সকল ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, সাইটটিতে লগইন করার সাথে সাথে নতুন ফিচারটি ব্যবহারকারীদের শুভ সকাল, শুভ অপরাহ্ন, শুভ সন্ধ্যা’র মতো শুভেচ্ছা বার্তা জানাবে। এরপর ব্যবহারকারীরা যে অঞ্চল থেকে লগইন করবেন ওই অঞ্চলের আবহাওয়ার সর্বশেষ হালনাগাদ জানাবে ফিচারটি। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।
