তৌসিফ হত্যা: খুনিদের কারাদণ্ড

অবশেষ দেশে এলো মিলনের লাশ

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৭:১৮
খুন হওয়ার এক মাসের অধিক সময় পর আকরামুদ্দিন মিলনের লাশ টরেন্টো পুলিশ হেফাজতে বাংলাদেশে পাঠানো হয়েছে। এতদিন অযত্নে এবং অবহেলায় লাশ টরোন্টো হাসপাতাল মর্গে পড়ে ছিল।
 
জানা গেছে, মিলনের জানাজার নামাজ টরেন্টোস্থ নাগেট মসজিদে অনুষ্ঠিত হয়।  শুক্রবার ৮ এপ্রিল টরেন্টো বাইতুল মোকাররাম, বায়তুল আমান এবং বায়তুল জুম্মাহ মসজিদে জুম্মা নামাজের পর মিলনের রুহের মাগফেরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রসঙ্গত, মিলন ২৭ ফেব্রুয়ারি ফার্মেসি এবং ড্যানফোরথ এলাকায় এক আফগান রুমমেটের হাতে নৃশংসভাবে খুন হন। ১৯ বছর বয়সী সেন্টেনিয়াল কলেজের ওই শিক্ষার্থীকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে।
IMG0
অপর দিকে, ২০১৪ সালের ২৯ নভেম্বর দেশটির রাজধানী অটোয়ায় বিমানবন্দর পার্কওয়ে দক্ষিণ-পূর্ব ফুটপাথের উপর জলাধারের পাশে খুন হন বাংলাদেশি শিক্ষার্থী তাওসিফ চৌধুরী (২৩)। এ হত্যাকাণ্ডের বিচারের রায় দেয়া হয়েছে। রায়ে স্টিভেন কজিওলো এবং রোচকে দোষী সাব্যস্ত করে যথাক্রমে পাঁচ বছর এবং সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।