কানাডার অন্টারিও প্রদেশের পর এবার নিউ ব্রান্সউইক প্রভেন্সিয়াল সংসদ ভবনে উড়ল বাংলাদেশের পতাকা। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার কামরুল আহসান দুইদিনের সফরে সেখানে যায়। তার আগম উপলক্ষে এই পতাকা উত্তোলন করা হয়।
সফরকালে কামরুল আহসান নিউ ব্রান্সউইক প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর জোসলিন রয় ভিনো, প্রাদেশিক আইন ও বিচার বিষয়কমন্ত্রী স্টিভেন হর্সম্যান, অর্থনৈতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী রিক ড্যুসেট, উচ্চশিক্ষা-প্রশিক্ষণ ও শ্রম বিষয়ক ফ্রান্সিন ল্যান্ড্রি, শিক্ষা ও শিশু বিষয়ক মন্ত্রী ও এ্যাটর্নি জেনারেল সার্জ রৌসেল কিউ.সি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ডোনাল্ড আর্সেনোল্টের সাথে সাক্ষাত্ করেন।
সফরকালে নিউ ব্রান্সউইক লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার ক্রিস্টোফার মাইকেল কলিন্স বাংলাদেশের হাই কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ বছরের শেষ প্রান্তিকে বাংলাদেশে অনুষ্ঠেয় কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের স্পিকারদের সম্মেলন যোগ দিতে তিনি ঢাকা সফরে করবেন।
অটোয়াস্থ বাংলাদেশের হাই কমিশনার কানাডা ছাড়াও আরো তিনটি দেশের দায়িত্বে আছেন। সেই সূত্রে তিনি ত্রিনিদাদ টোবাকো, নিকারাগুয়া, জ্যামাইকা এবং কানাডার বিভিন্ন প্রদেশে সফর করছেন।
