২ হাজার শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ দিল ছাত্রলীগ

আপডেট : ১১ এপ্রিল ২০১৬, ২১:৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের দুই হাজার নবীন শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসামাপ্ত আত্মজীবনী’বই উপহার দিয়েছে শাখা ছাত্রলীগ।
 
সোমবার বিকাল ৪টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে শাখা ছাত্রলীগের উদ্যেগে নবীণ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের এ উপহার দেয়া হয়। এ ছাড়া কলম ও ফুল দিয়েও তাদের বরণ করে নেয়া হয়।
 
বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেলের সঞ্চালানয় ও জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  নসরুল হামিদ বিপু । বিশেষ অতিথি ছিলেন জাকসুর সাবেক ভিপি ও  ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসাইন প্রমুখ।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না।  আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে শতবর্ষব্যাপী গ্রামেও বিদ্যুৎ পৌঁছে দিতে সক্ষম হয়েছে। যারা শতবর্ষ আগেও বিদ্যুৎ কি তা জানতো না। আগামী দুই বছরের মধ্যে দেশের সকল ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পারবো বলে আশা করছি।