আমিরাতে নববর্ষ উদযাপন

আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ২৩:০৫
সংযুক্ত আরব আমিরাতের ফুজিরা বাংলাদেশ সমিতির উদ্যোগে শুক্রবার নববর্ষ  উদযাপন উপলক্ষে বনভোজন ও বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। এই জন্য দুবাই মামজার পার্কে দিনব্যাপী খেলাধুলা, প্রীতি ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
 
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার রানা জ্যোতি চাকমার সভাপতিত্বে  অনুষ্ঠান পরিচালনা করেন মাহবুবুল হক মাহাবুব। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক বকতেয়ার উল ইসলাম, নাসিরুল ইসলাম, মোহামমদ সেলিম, মোহামমদ এসকান্দর হোসেন, আবুল কাসেম, রতন কুমার বালা, হারুনুর রশীদ, হাজী মোহাম্মদ আইয়ুব,  মোহাম্মদ তারিখ, মোহামম্দ নেজাম উদ্দিন প্রমুখ।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচিতি করার জন্য এধরনের অনুষ্ঠানের বিকল্প নেই।'  তারা আরও বলেন, 'দেশে যে ভাবে নববর্ষ উদযাপন করা হয় প্রবাসে তেমন ভাবে করা  না হলেও স্বল্প পরিসরে এ আয়োজন প্রবাসের নতুন প্রজন্মের মাঝে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে সমর্থ হয়েছে।'
 
সেই সঙ্গে আগামীতে নববর্ষসহ জাতীয় অনুষ্ঠান গুলো আরও বড় আকারে করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন সমিতির নেতারা।