এক হাজার কর্মী ছাঁটাই করবে ইন্টেল

আপডেট : ১৭ এপ্রিল ২০১৬, ১১:৩০
খরচ কমানো ও কাজে গতি আনার জন্য এক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে চিপ নির্মাতা ইন্টেল। গত বছরও অনেক কর্মীকে ছাঁটাই করে এই প্রতিষ্ঠান।
 
অরেগন লাইভের এক খবরে বলা হয়েছে, খরচ কমানোর জন্য গত বছরের মতো চলতি বছরও কর্মী ছাঁটাইয়ের চিন্তা করছে ইন্টেল। আগামী কয়েক মাসের মধ্যেই ১ হাজার ১০০ কর্মীকে ছাঁটাই করতে পারে প্রতিষ্ঠানটি।
 
বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১ লাখ ৭ হাজার ৩০০ কর্মী কাজ করছেন।
 
সময়টা ভালো যাচ্ছে না ইন্টেলের। বেশ কিছু দিন ধরে লোকসানে রয়েছে কোম্পানিটি।