'প্লে অ্যান্ড উইন স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ' কুইজ বিজয়ীদের নাম ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। স্যামসাং মোবাইল বাংলাদেশ তাদের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ প্রি-বুকিং এর সময় দেশে প্রথমবারের মতো এই আয়োজন করা হয়।
প্রতিযোগিতাটি প্রি-বুকারদের জন্য উন্মুক্ত ছিল যেখানে তাদের স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ এর সাতটি অনন্য ফিচার নিয়ে তৈরি সাতটি ভিডিও দেখতে হয় এবং এরপর এই স্মার্টফোন এর ওপর একটি ছোট কুইজে অংশগ্রহণ করতে হয়। সেরা সাতজন স্কোরধারী কিছু পরিশোধ করা ছাড়াই তাদের প্রি-বুককৃত ডিভাইসগুলো পেয়ে যান।
স্যামসাং গ্যালাক্সি এস৭ এজ এর সবচেয়ে নিবেদিত এবং উৎসুক প্রি-বুকারদের পুরস্কৃত করতেই এই কুইজ কনটেস্ট এর আয়োজন করা হয়েছিল। সাতজন ভাগ্যবান বিজয়ী স্যামসাং মোবাইল বাংলাদেশ এর একটিভেশনস, ডিজিটাল অ্যান্ড পাবলিক রিলেশনস লিড-মাহজাবিন ফেরদৌস এর কাছ থেকে এস৭ হ্যান্ডসেটগুলো পুরস্কার হিসেবে গ্রহণ করেন।
