কানাডার বিভিন্ন প্রদেশে এবং বিভিন্ন শহরে জমকালো হালখাতা, চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ পালিত হচ্ছে। এবার পহেলা বৈশাখ ছু্টির দিনে না পড়ায় শনিবার এবং রবিবার দিনটি উদযাপিত হয়। টরন্টোতে বের হয় বৈশাখি শোভাযাত্রা। এতে স্থানীয় এমপি নাথানিয়েলও নাচে অংশ নেন।
টরন্টোতে দুইদিনব্যাপী সব চেয়ে বড় মেলা অনুষ্ঠিত হয় ড্যানফোর্থ-মেইন স্ট্রিস্টস্থ টেড রেভি হকি স্টে রেভি হকি স্টেডিয়ামে। রাসেল রহমান আয়োজিত এই মেলায় পান্তাভাত থেকে শুরু করে নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠে স্থানীয় প্রবাসী বাঙালিরা। মেলায় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তপন চৌধুরী, বাদশাহ বুলবুল, জিনাত আরা মুন্নিস ও সিনথিয়া প্রমুখ।
অপর দিকে নববর্ষ ১৪২৩-কে স্বাগত জানাতে কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাই কমিশন ২৪ এপ্রিল ২০১৬ রবিবার রিচলিউ ভ্যানিয়ার কমিউনিটি সেন্টারে বৈশাখী মেলা ও বর্ষবরণ উৎসবের আয়োজন করেছে। বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়লের বর্ষবরণও ছিলো আনন্দঘন। এছাড়াও টরন্টোস্থ সার্বজনীন নববর্ষ উদযাপন কমিটি, বাঙালি কালচারাল সোসাইটি ও সঞ্চারি প্রভৃতি সংগঠন ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
