প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন মামলাটি করেন।
জানা গেছে, ১০ এপ্রিল ফেসবুকে জনৈক নাজমুল বাহার চৌধুরী খোকন নামের একটি আইডি থেকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গ ছবি পোস্ট করা হয়। ব্যাপারটি সুজনের নজরে আসলে ওইদিনই তিনি বাদী হয়ে মামলা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পিপিএম বলেন, ‘এটি একটি স্পর্শকাতর ঘটনা। সঠিক তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’
