রুৎমিলা মোনতাহিন নির্ঝরা ও রুদবা আদনিন অদিতি। পটিয়া পৌর সদরের মোহছেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মঙ্গলবার টেলেন্টপুলে বৃত্তি অর্জন করেন। ২০০৪ সালে ২০ ফেব্রুয়ারি একই সময়ে একই দিনে পৃথিবীতে ভূমিষ্ট হয়ে পরিবারের মধ্যে তাক লাগানো দুই জনই দীর্ঘ ১২ বছর পর আবারো তাক লাগালো টেলেন্টপুলে বৃত্তি অর্জন করে। তাদের এই কৃতিত্বের সংবাদে পরিবার ও স্কুলে চলছে আনন্দ উল্লাস।
স্কুল শিক্ষিকা ও আত্বীয়স্বজনরা তাদের বাসায় এসে মিষ্ঠিমুখ ও উপহার দেন। দুই জমজ বোন শুধু একাডেমিক শিক্ষায় নয় তারা দুজনরই বিচরণ রয়েছে উপজেলা ও জেলা জুড়ে সাংস্কৃতিক অঙ্গনে। উচ্চাঙ্গ, রবীন্দ্র, নজরুল সঙ্গীত, নৃত্যসহ নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইতোমধ্যে বিভিন্ন ধরণের পুরষ্কারও ঘরে তুলেছেন। যার জন্য দুইজনই এখন পুরো উপজেলার পরিচিত মুখ।
তাদের মা শাহনাজ বেগম পটিয়া সদরের আবদুস সোবহান রাহাত আলী হাই স্কুলের শিক্ষিকা ও পিতা সেলিম উদ্দিন বাম আদর্শের রাজনীতির পাশাপাশি ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাদের বড় চাচা মহিউদ্দিন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও হাঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বর্তমানে তারা আবদুর রহমান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।
