অটোরিকশায় যৌন নির্যাতন : ৫ জনের বিরুদ্ধে কলেজছাত্রীর মামলা

আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ১৯:৪০
ময়মনসিংহের গৌরীপুরে কলেজছাত্রীকে অটোরিকশায় যৌন নির্যাতনের ঘটনায় বুধবার গৌরীপুর থানায় ৫ বখাটের নামে মামলা করেছেন ওই কলেজছাত্রী।
 
মামলার আসামিরা হলেন- উপজেলার লাটুরপায়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মোস্তফা (২৩), খালিজুরী গ্রামের মৃত আ. রাশিদ মাস্টারের ছেলে রনি (২০), ঘাগলা গ্রামের মহিউদ্দিনের ছেলে হিরাসহ (২২) অজ্ঞাত আরো দুইজন।
 
জানা গেছে, মঙ্গলবার দুপুরে গৌরীপুর শাহগঞ্জ স্কুল ও কলেজের ওই ছাত্রী বাড়ি ফেরার সময় অটোরিকশায় কয়েকজন যুবক যৌন নির্যাতন চালায়। এ সময় নিজের সম্ভ্রম বাঁচাতে অচিন্তপুরের লংকাখলা নামক স্থানে চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি।
 
গৌরীপুর থানার ওসি (তদন্ত) মো. মোর্শেদুল হাসান খান জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।