চট্টগ্রামে বন্ধু হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৩:৫৪
চট্টগ্রামে বন্ধুকে খুনের দায়ে এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. শাহে নূর এই রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্ত মো. জাহেদ মাহমুদ নগরীর বাগমনিরাম এলাকার সেলিম মাহমুদের ছেলে।
 
মহানগর আদালতের পিপি মো. ফখরুদ্দীন বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।
 
২০১১ সালের ১৮ ডিসেম্বর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদের পাশের পাহাড়ে খুন হন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কফিল উদ্দিন। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে। ওই ঘটনার কয়েকদিন পর কফিলের ঘনিষ্ঠ বন্ধু জাহেদ মাহমুদকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।