যুক্তরাজ্য সফরে গেলেন ওবামা

আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ১০:০১
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাজ্য সফরে গেছেন। তিনি যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে মত দিয়েছেন বলে জানানো হয়েছে। 
 
শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়েছে, ওবামা তিন দিনের সফরে বৃহস্পতিবার সৌদি আরব থেকে যুক্তরাজ্যে যান। যুক্তরাজ্য সফর শেষে জার্মানি যাবেন ওবামা।
 
এর আগে যুক্তরাজ্য সফরের আগে ওবামা দুই দিনের সফরে সৌদি আরব যান। সেখানে তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সম্মেলনে যোগ দেন। বুধবার সৌদি আরব সফরের প্রথম দিনে ওবামা সৌদি বাদশাহ সালমানের সঙ্গে বৈঠক করেন।
 
আজ শুক্রবার যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে ওবামা ও তার স্ত্রী ফার্স্টলেডি মিশেল ওবামার মধ্যাহ্নভোজে অংশ নেয়ার কথা রয়েছে।