রাজধানীর গাবতলীতে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি বাসের চাপায় নিলু ঘোষ (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টায় গাবতলী বাস টার্মিনাল পুলিশ ফাড়ি সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিলু ঘোষ গাবতলী উত্তর বাগবাড়ি এলাকার মৃত হারাণ ঘোষের ছেলে। তিনি সৌখিন পরিবহনে চাকরি করতেন।
দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) নওশেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
