বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তনু হত্যার বিচার এবং সারাদেশে অব্যাহত গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অর্ধদিবস হরতালের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রগতিশীল ছাত্রজোট।
জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্র থেকে শুরু হয়ে প্রধান সড়ক, কামাল-রঞ্জিত মার্কেট ও বিভিন্ন অনুষদের করিডোর প্রদক্ষিন করে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে এসে শেষ হয়।
এ সময় দুটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাখার সহ-সভাপতি রাফিকুজ্জামান ফরিদ ও আহ্বায়ক সিফাত হোসাইন জয়া। এ সময় তারা সোমবার সারাদেশে অর্ধবেলা হরতালে সমর্থনের ঘোষণা দেন।
