চীনের ভিন্নমতাবলম্বী ও উইঘুর নেতা দোলকুন ইসার ভিসা বাতিল করেছে ভারত। তার ভিসা নিয়ে বেইজিংয়ের আপত্তির মুখে নয়া দিল্লি এই সিদ্ধান্ত নেয়। আগামী সপ্তাহে ভারতের উত্তরাঞ্চলীয় শহর ধর্মশালায় এক আন্তর্জাতিক সম্মেলনে তার যোগ দেয়ার কথা ছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এক বিবৃতিতে জানিয়েছে, দোলকুন ইসা একজন সন্ত্রাসী। ইন্টারপোলে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট রয়েছে। ভারত তাকে ভিসা দেয়ায় চীন এর প্রতিবাদ জানাচ্ছে। এর পরেই ভারত তার ভিসা বাতিল করে দেয়।
তিনি বলেন, ২৩ এপ্রিল তার ভিসা বাতিল করা হয়। উল্লেখ্য উইঘুররা চীনের পশ্চিমাঞ্চলীয় অঞ্চল জিনজিয়াংয়ের জাতিগত সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়। সূত্র: বিবিসি
