তুরস্কের দক্ষিণাঞ্চলীয় একটি শহরের পুলিশ সদর দপ্তরে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১ জন নিহত হয়েছে। গাজিয়ানতেপ শহরের ওই পুলিশ স্টেশনের ফটকে বিস্ফোরণে আহত হয়েছেন আরো ১৩ জন।
কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের ট্রাকও দেখা গেছে বিস্ফোরণের স্থলে, কয়েক কিলোমিটার দূর থেকে টের পাওয়া গেছে বলে সিএনএন বলছে। বিস্ফোরণের শব্দে কাছাকাছি ভবনগুলোর জানালার কাচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ওই বিস্ফোরণে ছয় পুলিশ কর্মকর্তাসহ অন্তত নয়জন আহত হয়েছেন বলে গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। সিরীয় সীমান্তবর্তী এই শহরের আরেকটি পুলিশ স্টেশনে ২০১২ সালের ফেব্রুয়ারিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
