ভারতের উত্তরাখণ্ডের জঙ্গলের ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই করছে হাজারো মানুষ। প্রায় ১৯ বর্গকিলোমিটার এলাকাজুড়ে লাগা আগুনে এখন পর্যন্ত দুই জন মানুষ মারা গেছে।
এক মাস আগে এই আগুন লাগে, তবে বিগত কয়েকদিনে এর মাত্রা বৃদ্ধি পেয়েছে। এখন প্রায় ১২০০ ভিন্ন ভিন্ন স্থানে আগুন লেগেছে বলে জানা গেছে। আগুন এখনো হিমালয়ের পাদদেশে অবস্থিত এই রাজ্যের শহরে প্রবেশ করেনি। এই শহরগুলোই হাজারো পর্যটক প্রতি বছর ভ্রমণ করে।
ভারতীয় বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু ধোঁয়ার কারণে ঠিকমতো কাজ করা যাচ্ছে না। এই আগুনের ঘটনা এমন সময়ে ঘটলো যখন ভারত গত কয়েক দশকে সবচেয়ে ভয়াবহ খরায় ভুগছে। সরকারি হিসেবে প্রায় ৩৩ কোটি মানুষ পানি সংকটে ভুগছে। বিবিসি।
