গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের নববর্ষ উদযাপন

আপডেট : ০৩ মে ২০১৬, ০৯:৫৭
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশ-গ্রিস সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপিত হয়েছে। রবিবার গ্রিসের করিন্থিয়াসে বিশেষ প্রত্নতাত্ত্বিক স্থানে প্রবাসী বাংলাদেশিদের সম্মিলনে বাংলা নববর্ষ উদযাপিত হয়।
 
দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা ও বাংলাদেশি বিভিন্ন খাবারের আয়োজন। এথেন্স এবং নিকটবর্তী শহরগুলো থেকে বাংলাদেশি শিশু ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুরা বৈশাখী পোশাকে সজ্জিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত,কবিতা ও নৃত্যে অংশগ্রহণ করেন স্থানীয় শিল্পী ও শিশুরা।
 
IMG0
 
উক্ত অনুষ্ঠানের বিশেষ খেলাধুলার মধ্যে ছিল বালিশ খেলা, হাড়িভাঙ্গা দৌড়, সাঁতার ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে লটারির ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ-গ্রিস সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন সংগঠনের সভাপতি জহির ডাকুয়া ও সাধারণ সম্পাদক জহির হোসেন (পলাশ)।