রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

আপডেট : ০৩ মে ২০১৬, ১৪:৩৮
রাশিয়ায় একটি রবিনসন ৪৪ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত হয়েছেন। দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
 
সংবাদমাধ্যম জানায়, কামচাটকা উপদ্বীপে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই মুহূর্তে আমাদের জানামতে তিন জন নিহত হয়েছে। দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধারকর্ম পরিচালনা করা হচ্ছে। দুর্ঘটনায় আর কেউ আহত হয়েছেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। প্রাথমিক বিধ্বস্তের কারণও জানাতে পারেনি কর্তৃপক্ষ। ইন্টারফ্যাক্স।