বিভিন্ন স্থান থেকে চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় সবুজবাগ থানা কম্পাউন্ডে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল কুদ্দুস ফকির। এরা হলন- নুর আলম, রুবেল আলমাছ ও সজিব।
ওসি বলেন, ‘সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত আশুলিয়া, সাভার ও পটুয়াখালিতে অভিযান পরিচালনা করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়। ৪ জনই আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। ৮ এপ্রিল সবুজবাগ থানার ছায়াবীথি এলাকায় আমির হোসেন নামে এক যুবককে কুপিয়ে তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার সময় পুলিশ ও জনতা ধাওয়া করলে দুর্বৃত্তরা তাদের ব্যবহৃত প্রাইভেটকার রেখে পালিয়ে যায়। ওই মামলার তদন্ত করতে গিয়ে প্রথমে নুর আলমকে আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
