নারিকেল গাছ থেকে পড়ে আহত রাবি শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৫ মে ২০১৬, ১১:৩১
নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী জারজিস হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
 
বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দুর্গাপুর উপজেলার যুগস্বি গ্রামের আব্দুস সামাদের ছেলে।
 
রাবির সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন জানান, ২৬ এপ্রিল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনে নারিকেল পাড়তে গাছে উঠেন জারজিস। এ সময় গাছ থেকে পড়ে গেলে তার দুই পা ভেঙ্গে যায় এবং মাথায় বড় ক্ষতের সৃষ্টি হয়। পরে জরুরি অবস্থায় তাকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।