মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের টেলিযোগাযোগ সেবা গ্রহণ করবে শীর্ষস্থানীয় কর্পোরেট কোম্পানি রহিমআফরোজ।রাজধানীতে রহিমআফরোজের হেড অফিসে রবি’র এন্টারপ্রাইজ বিজনেসের ভাইস প্রেসিডেন্ট মো. আদিল হোসেন নোবেল, রহিমআফরোজের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ফারাজ এ. রহিম ও এফডিএল’র ডিরেক্টর সেলস মোহাম্মদ মেসবাহউদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এছাড়া ত্রিপক্ষীয় এই চুক্তিতে ডিভাইস পার্টনার হিসেবে থাকছে সামস্যাং মোবাইলের জাতীয় পরিবেশক ফেয়ার ডিসট্রিবিউশন লিমিটেড।
চুক্তির আওতায় রহিমআফরোজ রবি’র মোবাইল ভিত্তিক বিশেষ এন্টারপ্রাইজ সল্যুশন, কলরেট, কল কনফারেন্সিং, কোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটি এবং ইন্টারনেটসহ বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রহিমআফরোজের হেড অব বিজনেস প্রসেস অটোমশেন শেখ মো. শফিকুল ইসলাম, গ্রুপ ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজার আনিসুর রহমান, রবি’র এন্টারপ্রাইজ বিজনেসের ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, জেনারেল ম্যানেজার মুস্তফা কামাল ইউসুফ, ম্যানেজার মো. ইমরুল শহীদ এবং এফডিএল’র হেড অব বিটুবি মো. আসিফ ইকবাল উপস্থিত ছিলেন।
