আগামী বছরের প্রথম দিকেই ইউটিউব গ্রাহকদের জন্য ইন্টারনেটের মাধ্যমে ক্যাবল টেলিভিশন চ্যানেল দেখানোর সেবা চালু করবে ইউটিউব। গুগলের মালিকাধীন ভিডিও দেখার এই জনপ্রিয় সাইট সাবক্রিপশনের মাধ্যমে ইন্টারনেট টেলিভিশন সেবা দেবে বলে এক খবরে জানিয়েছে ব্লুমবার্গ।
আগামী বছরের প্রথম দিকেই আনপ্লাগড নামের এই সেবা চালু করবে ইউটিউব। তবে শুরুতে বিশ্বব্যাপী এই সেবা চালু করা হবে নাকি বিশেষ বিশেষ দেশে চালু করা হবে তা জানা যায়নি।
সূত্রের খবরে প্রকাশ, এখনো কনটেন্ট প্রচারের অনুমতি পায়নি ইউটিউব কর্তৃপক্ষ। তবে এ নিয়ে ভায়াকম, এনবিসিইউনিভার্সাল, টোয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি ফক্স-এর মতো বড় বড় মিডিয়া কোম্পানির সাথে আলোচনা করেছে সংশ্লিষ্টরা। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।
