শিগগিরই আসছে জেনফোন ৩

আপডেট : ০৭ মে ২০১৬, ১৫:৩০
বিশ্বের অন্যতম বার্ষিক প্রযুক্তি ট্রেড শো ‘কম্পিউটেক্স তাইপে’কে সামনে ‘জেনইভোলিউশন’ নামের একটি অনুষ্ঠান আয়োজন করছে আসুস। ওই অনুষ্ঠানে তৃতীয় প্রজন্মের জেনফোন ৩-সহ একগুচ্ছ পণ্য উন্মোচন করতে পারে তাইওয়ানভিত্তিক এই প্রতিষ্ঠান।
 
‘কম্পিউটেক্স তাইপে’ ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর একদিন আগে অর্থাৎ ৩০ মে নিজেদের নতুন পণ্য উন্মোচন করবে আসুস। জেনফোন ৩ ভিন্ন ভিন্ন হার্ডওয়্যার সংস্করণে বাজারে আসবে বলেই দাবি বিশ্লেষকদের।
 
বেশ কিছু দিন ধরে জেনফোন ৩ নিয়ে মাতামাতি চলছে প্রযুক্তিবিশ্বে। গুঞ্জনকারীদের দাবি, অ্যান্ড্রয়েড মার্শম্যালো চালি ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ইউএসবি টাইপ-সি থাকবে।
 
এই স্মার্টফোনটির পাশাপাশি নতুন জেনপ্যাড ট্যাবলেট, জেনবুক ল্যাপটপ ও জেনওয়াচ উন্মুক্ত করবে আসুস। সূত্র- ফোন এরেনা ও প্যান্ড্রয়েড ডটকম।