নাশকতার মামলায় রংপুরের মিঠাপুকুরে বিএনপির এক চেয়ারম্যান প্রার্থীকে ভোট কেন্দ্র থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বেলা ১টার দিকে উপজেলার চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হারুন অর রশীদ উপজেলার গোপালপুর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী। তিনি মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর বলেন, হারুন অর রশীদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মিঠাপুকুর থানায় ১৩টি মামলা রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত ।
