বিক্ষোভ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মে দিবস পালন করেছে গ্রিসে বসবাসরত বাংলাদেশি প্রবাসী। বাংলাদেশ-গ্রিস ওয়েলফেয়ার কমিনিউটিসহ বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং গ্রিসের ২০৪টি রাজনৈতিক, সামাজিক, শ্রমিক ইউনিয়ন, মানবাধিকার সংগঠন বিক্ষোভ সমাবেশ করে।
এদিন এথেন্সে হাজার হাজার মানুষের ঢল নেমে আসে। স্লোগানে স্লোগানে মুখর করে রাখে দেশটির সংসদ ভবন চত্বর। এসময় তারা লেবার মন্ত্রী বরাবর ৬দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করে।
ওয়েলফেয়ারের পরিচালক আরিফুর রহমান সিরাজ বলেন, হাজার শ্রমিকের রক্তের বিনিময়েও শ্রমিকদের যে অধিকার অর্জনের কথা ছিলো তা কখনই বাস্তবায়ন হয়নি। যে শ্রমিকরা দেশে এভং বিদেশে অর্থনীতির চাকা ঘুরায় তাদের প্রতি সর্বদাই অবহেলা হয়ে আসছে। বাংলাদেশ সরকারের পাশাপাশি এই দিবসকে সামনে রেখে খেটে খাওয়া মানুষের কল্যাণে দুই সরকারের প্রতি আহ্বান জানান।
IMG0
একইসঙ্গে গ্রিসে গুলিবিদ্ধ শ্রমিকদের ন্যায় বিচচার না পাওয়া পর্যন্ত সকল প্রবাসী শ্রমিকদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ শ্রমিক কখনোই পরাজিত হয়না। গ্রিসের গুলিবিদ্ধ বাংলাদেশি শ্রমিকদের পাওনা অর্থ মালিক পক্ষ এখনও পরিশোধ করেনি। এই দাবি চলছে, চলবে।
আরিফুর রহমান বলেন, আমাদের শ্রমিকদের পক্ষ থেকে ইউরোপের জোটে যে মানবাধিকার লঙ্ঘন মামলা হয়েছে তাতে আমরা বিজয়ী হয়ে আসবো ইনশাল্লাহ, প্রবাসী শ্রমিকদের ন্যায়বিচার হবেই।
IMG1
এ সময় আরো উপস্থিত ছিলেন, আরিফুর রহমান সিরাজ, শাহনুর রিপন, জহির ডাকুয়া, জহির হোসেন পলাশ, মোসারফ হোসেন, ইসমাইল হোসেন রনি, মোরসেদ, শরিফুল ইসলাম, কালাম সরিফ, মোছাব্বির আলি, হেলাল আহমেদ, মো, আলি, শামি হোসেন, মগবুল হোসেন, সোহেল আহমেদ প্রমুখ।
