রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে খন্দকার মাহমুদুর রিয়াদ (৩০) নামে এক যাত্রীর কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক রিয়াদ ময়মনসিংহ জেলার বজলুল রশিদের ছেলে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, আজ সকালে চট্টগ্রাম থেকে কমলাপুর রেলস্টেশনে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে ওই যাত্রী নামেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তার ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
