গত বছর ওয়ান এম৯ ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনে এইচটিসি। ফোনটি ভালো সাড়া জাগায় স্মার্টফোনপ্রেমীদের মাঝে। এবার ওয়ান এম৯ প্রাইম ক্যামেরা এডিশন নামের একটি ডিভাইস আনতে যাচ্ছে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
সম্প্রতি নতুন ফোনটি নিজেদের জার্মান ওয়েবসাইটে তালিকাভুক্ত করেছে এইচটিসি। ডিভাইসটি গানমেটাল গ্রে ও সোনালি রঙে বাজারে আসবে।
ওয়ান এম৯ প্রাইম ক্যামেরা এডিশনে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে।
ফোনটিতে ভিডিও করা ও ছবি তোলার জন্য ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য ৪ আল্ট্রাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা জুড়ে দেয়া হয়েছে। সূত্র- টেক টাইমস।
