চীনে ট্রেডমার্ক মামলায় শেষ পর্যন্ত ফেসবুকের পক্ষে রায় দিল বেইজিং কোর্ট। 'ফেস বুক' নামে চীনে রেজিস্টার হওয়া কোম্পানি তার নাম হারাচ্ছে।
কোর্ট ফেসবুকের পক্ষে রায় দিয়ে চীনের কোম্পানিটিকে বলেছে, এটি সাধারণ নৈতিকতার পরিপন্থি কাজ। তারা নিশ্চিতভাবে বড় একটি কোম্পানির নামকে ব্যবহার করে সুবিধা লাভ করতে চেয়েছিল।
মামলার রায় ২৮ এপ্রিল দেয়া হলেও বিষয়টি খুব একটা আলোচনায় ছিল না চীনের মিডিয়ায়।
দ্য জংসন পার্ল রিভার কোম্পানি ২০১৪ সালে 'ফেস বুক' নামটি রেজিস্টার্ড করে।
উল্লেখ্য, চীনে ফেসবুক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সম্প্রতি চীনের প্রেসিডেন্টের সঙ্গে মার্ক জাকারবার্গের আলোচনার পর ফেসবুকের ওপর চীনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের গল্প মিডিয়ায় প্রচার হলেও তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। বিবিসি।
