আফ্রিকার সর্বোচ্চ চূড়ায় পিৎজা হাটের পাই!

আপডেট : ১২ মে ২০১৬, ১৫:৫৬
বিশ্বখ্যাত ফুড চেইন পিৎজা হাট সর্বোচ্চ উচ্চতায় খাবার ডেলিভারি দেয়ার রেকর্ড করেছে। আফ্রিকার সর্বোচ্চ পর্বতচূড়া কিলিমাঞ্জারোর চূড়ায় ১৯ হাজার,৩শ৪৭ ফুট উচ্চতায় বিশেষ ব্যবস্থায় একটি পেপেরনি পাই পৌছে দিয়েছে পিৎজা হাট আফ্রিকার তানজানিয়ার একটি শাখা।
 
পিৎজা হাটের নির্বাহীরা জানিয়েছেন, এই পাই ডেলিভারি দিতে একটি বিমান, একটি গাড়ি ও কয়েকজন পেশাদার পর্বতারোহীকে ব্যবহার করা হয়েছে। ৫ মে-তে ডেলিভারি শুরু হয়েছে যা সঠিক জায়গায় পৌছে ৮ মে।
 
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের মুখপাত্র  নিশ্চিত করেছেন পিৎজা হাটের এই উদ্যোগ আগের রেকর্ডধারী ইয়ামকে পেছনে ফেলে সর্বোচ্চ উচ্চতায় খাবার ডেলিভারির রেকর্ড গড়েছে। 
 
পিৎজা হাট আফ্রিকার জেনারেল ম্যানেজার  র‌্যান্ডাল ব্ল্যাকফোর্ড বলেছেন, ১০০তম দেশ হিসেবে তানজানিয়ায় পিৎজা হাট শাখা খুলেছে। এরই উদযাপনের অংশ হিসেবে এই রেকর্ড গড়ার উদ্যোগ নেয়া হয়েছে। সিএনএন মানি।