পঞ্চম বছরে পা রাখল দেশের শীর্ষস্থানীয় ইপিসি কন্ট্রাক্টিং ও সিস্টেম ইন্টিগ্রেশনভিত্তিক প্রতিষ্ঠান বেইজ টেকনোলজিস। রাজধানীতে চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করলো তারা।
সম্প্রতি প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জুবাইর আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্য এবং অন্যান্য কর্মীদের উপস্থিতিতে অনাড়ম্বর একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলো প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরো বেশ কয়েকটি দেশে ইপিএস কন্ট্রাক্টিং ও সিস্টেম ইন্টিগ্রেশন সেবা দিচ্ছে বেইজ টেকনোলজিস।
