হিটাচির মাল্টিমিডিয়া প্রজেক্টর বাজারে

আপডেট : ১৬ মে ২০১৬, ১৮:৩০
ওরিয়েন্টাল সার্ভিসেস এভি (বিডি) লিমিটেড দেশের বাজারে এনেছে হিটাচি ব্র্যান্ডের সিপি-এক্স৩০৪১ডব্লিউএন মডেলের মাল্টিমিডিয়া প্রজেক্টর।
 
৩ দশমিক ১ কেজি ওজনের এই প্রজেক্টরে ৩২০০ এএনএসআই লুমেন্স উজ্জ্বলতা, ১০২৪–৭৬৮ এক্সজিএ রেজ্যুলেশন, ১০০০০: ১ কন্ট্রাস্ট রেশিও রয়েছে। এটি নরমাল মুডে ৫ হাজার ঘণ্টা ল্যাম্প লাইফ ও ইকো মুডে ১০ হাজার ঘণ্টা ল্যাম্প লাইফ দিতে পারে।
 
হিটাচির এ প্রজেক্টর উজ্জ্বল ছবি প্রদান করে থাকে, যা যেকোনো কনফারেন্স রুম ও ক্লাসরুমের জন্য ব্যবহার উপযোগী। এর এলসিডি প্রযুক্তি আপনার সব বিষয়বস্তু সূক্ষ্মভাবে প্রদর্শন করতে সক্ষম।
 
শুধু তাই নয়, কম্পিউটার ছাড়াই সরাসরি পেনড্রাইভ থেকে বিভিন্ন তথ্য এতে দেখানো যায় এবং এর অ্যাডভান্সড নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ল্যানে সংযুক্ত একাধিক প্রজেক্টরকে নিয়ন্ত্রণ করতে পারে।
 
মাল্টিমিডিয়া প্রজেক্টরটি ব্যবহার করা সহজ এবং এটা আপনার সময় ও টাকা বাঁচাতে সাহায্য করবে, দাবি নির্মাতাদের।