রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ২০০ পিস ইয়াবাসহ জেরিন (২৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানান, জেরিন চট্টলা এক্সপ্রেস নামে একটি ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় কমলাপুর রেলস্টেশনে আসেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
