থাইল্যান্ডের দ্বীপ রক্ষা করতে পর্যটন বন্ধ

আপডেট : ১৭ মে ২০১৬, ২০:১৭
থাইল্যান্ড কো তাচাই দ্বীপে পর্যটন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। অতিরিক্ত পর্যটকের চাপে দ্বীপটির পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। দ্বীপটি ফাং গা প্রদেশের সিমিরান ন্যাশনাল পার্কের একটি অংশ।
 
এই দ্বীপটি পর্যটক বিশেষ করে ডাইভারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানায় কো তাচাই এর একটি উপকূলে যেখানে ৭০ জন পর্যটকের স্থান সংকুলান হয় সেখানে কখনও কখনও সহস্রাধিক পর্যটক ভিড় করে। থাইল্যান্ডের সুন্দর সমুদ্র উপকূলের টানে প্রতিবছর লাখ লাখ পর্যটক দেশটিতে যায়।
IMG0
IMG1
IMG2
সূত্র: বিবিসি