কলকাতা বিমানবন্দরে সোনাসহ বাংলাদেশি আটক

আপডেট : ১৮ মে ২০১৬, ১০:৪৮
 
ভারতের কলকাতা বিমানবন্দরে সোনাসহ এক বাংলাদেশি আটক হয়েছেন। সোমবার রাতে কুয়ালালামপুর থেকে একটি ফ্লাইটে আব্দুল কাইয়ুম (৩৩) নামে কলকাতায় নেমেছিলেন বলে সংবাদ সংস্থা আইএএনএস  জানিয়েছে।
 
এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের সদস্যরা আগেই খবর পেয়ে ওই বাংলাদেশিকে আটক করেন।
 
বিমানবন্দরের এক শুল্ক কর্মকর্তা আইএএনএসকে বলেন, কাইয়ুম নামে ওই ব্যক্তির কাছে ১২টি সোনার বার পাওয়া যায়। প্রায় সোয়া এক কেজি ওজনের এই সোনার দাম প্রায় অর্ধ কোটি টাকা। বিডি নিউজ।