হ্যাকারদের প্রকৃত অবস্থান জানতে 'টর' ব্রাউজার হ্যাক করার চেষ্টা করছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। টর ব্রাউজার ব্যবহারকারীর প্রকৃত অবস্থান লুকিয়ে রাখে।
হ্যাকারদের প্রকৃত অবস্থান জানতে ব্রাউজারটি হ্যাক করতে কিছুটা উদ্ভট উপায়ে এগোচ্ছে এফবিআই। টর ব্রাউজারের মূল ডেভেলপারদের একজনের বিরুদ্ধে আদালতে হাজির করার পরোয়ানা জারী করেছে গোয়েন্দা সংস্থাটি। হ্যাকিংয়ের এক মামালার তদন্ত করতে আইসিস এ্যাগোরা লাভক্রাফট নামের ওই ব্যক্তির বিরুদ্ধে এই পরোয়ানা আনা হয় বলে।
এদিকে এফবিআইয়ের এমন পদক্ষেপে ভীতি প্রকাশ করেছেন লাভক্রাফট। আর সে কারণেই বিষয়টি নিয়ে এফবিআই তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ছেড়ে জার্মানীতে চলে যান। তার ধারণা এফবিআই তাকে দিয়ে 'টর' হ্যাক করিয়ে বিশ্বব্যাপী এর গ্রাহকদের উপর নজরদারী করবে। এর ফলে অনেক নির্দোষ গ্রাহকের ক্ষতি হতে পারে বলে মনে করছেন তিনি।
এই তদন্ত বিষয়ে কোনো মন্তব্য করেনি এফবিআই। যদিও এই মামলার সঙ্গে জড়িত এক কর্মকর্তা জানিয়েছেন, আটলান্টা এবং লস এঞ্জেলেসের এফবিআই কর্মকর্তারা লাভক্রাফটকে খুঁজে বের করার চেষ্টা করছেন। তাদের ধারণা এফবিআই যে মামলাটি তদন্ত করছে সেটির সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।
'টর' যেহেতু গ্রাহকের প্রকৃত অবস্থান লুকিয়ে রাখে তাই হ্যাকার, মাদক পাচারকারী এবং শিশু পর্নোগ্রাফারদের কাছে এটি অনেক জনপ্রিয় ব্রাউজার। আর লাভক্রাফট এমন ব্যক্তি যিনি এই ব্রাউজারের ভেতরের তথ্য জানেন। এজন্য ব্রাউজারের তথ্য বের করতে তাকেই লক্ষ্য করেছে এফবিআই। সিএনএন।
