শেখ হাসিনা সীমানা, মঙ্গা, সমুদ্র ও বিশ্বজয়ী উন্নয়নের কবি : দীপু মনি

আপডেট : ২০ মে ২০১৬, ২০:৫৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রনায়ক হিসেবে এক কথায় অনন্য বলে মন্তব্য করলেন নাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।  শেখ হাসিনার ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ডেনমার্ক আওযামী লীগ আয়োজিত ডেনমার্ক এর কোপেনহেগেন এর টিং বিয়া হলে এক আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তিনি একথা বলেন।
 
তিনি বলেন, একজন নেতা বা রাষ্ট্রনায়ককে মূল্যায়ন করতে হয় তার নেয়া পদক্ষেপ ও নীতিগুলো দীর্ঘমেয়াদে দেশ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মকে কতখানি ইতিবাচক ও নেতিবাচকভাবে প্রভাবিত করছে। সেদিক থেকে শেখ হাসিনা এক কথায় অনন্য। 
 
তিনি বলেন, শেখ হাসিনা স্বপ্নবাদী অনুসরনীয় একজন নেতা ও রাষ্ট্রনায়ক। যে বাংলাদেশ অ্যাডহব ভিত্তিতে চলেছে দীর্ঘকাল সেই দেশকে তিনি দীর্ঘমেয়াদে ভিশন ও লক্ষ্যের দিকে ধাবিত করেছেন। এই জাতি ও মানুষকে স্বপ্ন দেখিয়েছেন। দেশ তার নেতৃত্বে মধ্যমেয়াদী ভিশন-২০২১ দিকে এগিয়ে যাচ্ছে ও দীর্ঘমেয়াদী ২০৪১ দিকেও এগিয়ে যাবে। তার নীতিকৌশলে আন্তর্জাতিক মহলও দারুণভাবে প্রভাবিত ও একই সাথে উৎসাহিত।
 
ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গণি, অধ্যাপক হাবিবে মিল্লাতে এমপি ও বেগম ওয়াসেকা আয়েশা খান এমপি।
 
এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা শাহাবুদ্দিন ভূইয়া, তাইফুর রহমান ভূইয়া ডেনমার্ক আওয়ামী লীগের সহ সভাপতি আরিফ খালেক, ইকবাল হোসেন মিঠু, জামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সামি দাশ, জাহাঙ্গীর আলম, সাংঠিনিক সম্পাদক মোতালেব ভূইয়া, কোষাধ্যক্ষ কাওসমার আহমেদ সুমন হিল্লোল বড়ুয়া, আমির হোসেন, ফাগমিদ আল মাহিদ , রেচাউল করিম,  কবির আজমেত, খাদিজা খাতুন মিনি, কোজিনুর আলম মুকুল, মুসুদ চৌধুরী, ডেনমার্ক ছাত্রলীগ সভাবপতি ইফতেখার সম্রাট, মাজফুচুর রহমান প্রমুখ