ঢাবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আপডেট : ২১ মে ২০১৬, ১৫:৪০
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১১ মাস পর এই কমিটি ঘোষণা করা হয়।
 
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে এ কমিটি ঘোষণা দেয়া হয়।
 
এর আগে গত বছরের ১৮ জুন আবিদ আল হাসানকে সভাপতি ও মোতাহার হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।